হোম > আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের সময় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে মামলার রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ যেকোনো দিন হতে পারে।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়।

প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেওয়া হয়।

ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

ফ্যাসিস্ট হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ

আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত চেয়ে আবেদন

আমার ভাইয়ের মাথার পেছন দিক দিয়ে গুলি ঢুকে বাম চোখের ওপর দিয়ে বেরিয়ে যায়

সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখাল না আদালত, পেতে পারেন মুক্তি

বিলম্ব মওকুফ চেয়ে হাসিনার বিচার ফেইস করার সুযোগ নেই

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: সোহেল রানাসহ ৮ আসামির মামলার রায় ১ সেপ্টেম্বর

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির