হোম > আইন-আদালত

মনিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

দুর্নীতির অভিযোগ থাকায় মনিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডুরও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন বিচারক।

বুধবার (১১ মার্চ) দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ফরহাদ দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের সহকারি পরিচালক সাইদুল ইসলাম। এতে বলা হয়, ফরহাদ হোসেন এবং প্রতিষ্ঠানটির অফিস সহকারী হুমায়ুন কবীর ও অন্যান্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাত, অবৈধ সম্পদ অর্জন ও সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুন দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা পালিয়ে গেলে অনুসন্ধান কাজ বিঘ্নিত হবে মর্মে প্রতীয়মান হয়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

সাধন কুন্ডুর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের সহকারি পরিচালক আনোয়ার হোসেন। এই আবেদনে বলা হয়, সাধন কুন্ডুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সম্পদ বিবরণী যাচাই/অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান প্রয়োজন। শুনানি শেষে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ওই আদেশ দেন আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু