হোম > আইন-আদালত

জাবির সাবেক ভিসি ফারজানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য (ভিসি) ফারজানা ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে তার স্বামী আকতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত।

রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তার স্বামী, ছেলেসহ তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। ফারজানা ইসলাম, তার স্বামী ও ছেলে অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, গোপন সূত্রে জানা গেছে।

তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার জারি করা প্রয়োজন।

শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু