হোম > আইন-আদালত

স্ত্রী ইকরার আত্মহত্যা: অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার

অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী ইকরা। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালত তার এ জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

আলভীর পক্ষে তার আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে হারুন অর রশীদ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

এর আগে গত ২৪ জুন এ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারও আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে, গত ৪ জুন আরেক আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।

গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের উদ্ধার করে পুলিশ।

এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় ওইদিন রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। মামলার অপর আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।

এএস

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

অর্থের পেছনে না ছুটে দক্ষ আইনজীবী হতে হবে

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির