হোম > আইন-আদালত

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধ মামলা

স্টাফ রিপোর্টার

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৫ সেপ্টেম্বর সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদর রহমান এবং জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি জানান, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষী বুধবার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে তারা হাজির হতে পারেননি।

তাই রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিগত সরকারের মেয়াদে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধ এবং জুলাই-আগস্ট গণহত্যা প্রমাণে এ দুজন রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন বলেও জানায় রাষ্ট্রপক্ষ।

এ সময় এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর আরও জানান, এ মাসের মধ্যেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করার প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের । এদিন ২০১৬ সালে যশোরে দুই শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু