হোম > আইন-আদালত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে 'হাতকাটা কাশেমের' পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামলর আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর ২০ আগস্ট তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান। আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

এদিন শুনানির আগে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, মামলার ঘটনা ২০১৫ সালের ২০ এপ্রিল। আর মামলা হয়েছে ২০২৪ সালে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে খালেদা জিয়া নির্বাচনি প্রচারণায় যান। ওইদিন কারওয়ান বাজার এলাকায় তার গাড়িবহর হামলা শিকার হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে, আসাদুজ্জামান খান কামালের তত্ত্বাবধানে কাশেমরা খালেদা জিয়াকে খুনের পরিকল্পনা করেন। তাকে রিমান্ডে নিলে জানা যাবে, কারা এ ঘটনা ঘটাতে চেয়েছিল। তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।

আসামির পক্ষে অ্যাডভোকেট মাসুদ রানা এবং মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। তারা আদালতে বলেন, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। হয়রানি করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার এক হাত কাটা। অন্যের ওপর নির্ভর করে চলতে হয়। এ অবস্থায় দাঙ্গা-হাঙ্গামায় জড়ানো সম্ভব না।

এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি কাশেম বলেন, ‘পায়েও সমস্যা।’

পরে মনির হোসাইন ফেনীর নুসরাত হত্যা মামলায় আসামিদের জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রসঙ্গ টেনে বলেন,' প্রকাশ্য দিবালোকের ঘটনা। তদন্ত কর্মকর্তা আন্তরিকভাবে তদন্ত করুক। আসামি বিশেষ চাহিদা সম্পন্ন লোক। প্রয়োজনে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হোক। উভয় পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অংশ নেন। ওই সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়াকে ‘হত্যার উদ্দেশ্যে’ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালান।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ অাগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান।

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, সাত মামলার রায়

আওয়ামী সন্ত্রাসীরা কোপ দিলে আমার ভাইয়ের পায়ের রগ কেটে যায়

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলো ইনুকে

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াস-রিমি রিমান্ড শেষে কারাগারে

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীসহ গ্রেপ্তার ৩

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

জাল স্বাক্ষরে ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

১৯ বছর পর শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ায় আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন