হোম > আইন-আদালত

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ৩ দিনের রিমান্ডে

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলায় রিমান্ডের আদেশ দেয়া হয়।

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজমুল সাকীব সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে কিরণকে আটক করে বিজিবি। পরে তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু