হোম > আইন-আদালত

ইউনিলিভারের ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার

প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাহারুল ইসলাম মোল্লাসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ক্লাস্টার হেড সৈয়দ জিকরুল বিন জমির, সিনিয়র টেরিটরি ম্যানেজার (ওয়ারী) এম সোয়াইব কামাল, এরিয়া ম্যানেজার, সেন্ট্রাল ও কনজুমার কেয়ার (ফাইন্যান্স) ডিরেক্টর জিন্নিয়া হক।

বাদীপক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম হিরণ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউনিলিভার কোম্পানির পরিবেশক মাসুদ এন্ড ব্রাদার্স আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে গত বছরের ৭ আগস্ট প্রতিষ্টানটির ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। গত ৫ জানুয়ারি তদন্ত শেষে মামলার তদন্তকারি কর্মকর্তা তারিকুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে