হোম > আইন-আদালত

শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর আশাবাদ জ্বালানি উপদেষ্টার

বিশেষ প্রতিনিধি

দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফসহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্পকারখানার উৎপাদন বৃদ্ধির জন্য প্রদান করা হবে। তবে, শিল্পে জ্বালানি সরবরাহ করার কারণে বিদ্যুৎ এর অতিরিক্ত চাহিদা পূরণে প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বৃদ্ধি করা হবে।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গ্যাস সরবরাহ সংক্রান্ত বিষয়ে ইন্ডাস্ট্রি সেক্টরের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অবৈধ সংযোগ উচ্ছেদ করার জন্য যৌথ টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, ভোগান্তি রোধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হট লাইন সেবা চালু করবে এবং গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে মাঠ পর্যায়ে কাজ করা হবে।

গ্যাসে ভর্তুকি বৃদ্ধি পাচ্ছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনস্বার্থ ও শিল্পকারখানা রক্ষার স্বার্থে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। তবে গ্যাসের রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এলএনজি আমদানি এবং দীর্ঘমেয়াদে নতুন গ্যাস কূপ অনুসন্ধান করা হচ্ছে বলে এসময় জানান তিনি।

এসময় শিল্প মালিকদের পক্ষে ব্যবসায়ী নেতা এ কে আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে সরকারের গৃহীত সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট এবং তিনি আশা করেন, আজকের বৈঠকে নেওয়া পদক্ষেপ গুলো শিল্পে অতি দ্রুত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।

সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু