হোম > আইন-আদালত

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার

মুরাদনগরে কৃষি‌ ও পরিবেশ রক্ষায় সুপ্রিম কোর্টে জনস্বার্থে অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদের রিট পিটিশনের নির্দেশনা বাস্তবায়নের রিপোর্ট দিতে প্রশাসনকে আদেশ আদেশ দিয়েছে হাইকোর্ট।

আদেশে ইউ.এন. ও এবং এসি ল্যান্ডের প্রতি নির্দেশনায় বলা হয়, উর্বর মাটি খননের ড্রেজার, যন্ত্রপাতি জব্দ করা। অবৈধ ব্রিক ফিল্ড বন্ধ করা, ড্রেজারে ক্ষতিগ্রস্ত আবাদিজমি ও বালুর গর্ত তদন্ত করা, সময় নির্দিষ্ট করে আবাদি জমি রক্ষায় কর্মপরিকল্পনা করা, ড্রেজার, ব্রিক ফিল্ডের মাটি কাটায় ক্ষতিগ্রস্ত গর্ত পূর্বের আবাদি জমিতে ফেরাতে পদক্ষেপ নেয়া।

সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার দ্বৈত বেঞ্চ এ রিপোর্ট দাখিলের আদেশ দেন। আদেশে কুমিল্লার জেলা প্রশাসক, কুমিল্লার পুলিশ সুপার, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুরাদনগরের সহকারী কমিশনার(ভূমি) , মুরাদনগর ও বাংগরা বাজার থানা ওসি গণকে অগ্রগতি রিপোর্ট দাখিল করতে নিদেশনা দেন।

রিটকারী কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ উজ্জল জানান, বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ২১(১), ১৬, ১৮ক, ৩২ পালনে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার, অবৈধ ব্রিক ফিল্ড বন্ধ, কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার রোধ করে খাদ্য সংকট মোকাবিলায় কৃষি রক্ষায় দীর্ঘদিন ধরে মুরাদনগরবাসীর প্রাণপণ চেষ্টা থাকলেও অসাধু ব্যবসায়ীরা কর্তৃপক্ষকে নিষ্ক্রিয় রাখা তাদের বেআইনি কর্ম চালিয়ে যাচ্ছিল। এ অবস্থার অবনতি রুখতে স্থানীয় সাংবাদিকগণ দেশবাসীর নজরে আনতে বিভিন্ন সময় রিপোর্ট করেছেন। তিনি এলাকাবাসীর মতামত নিয়ে বছরব্যাপী মুরাদনগর উপজেলার সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার

চাঞ্চল্যকর খুনের মামলাগুলোর আপিল শুনানি শিগগিরই শুরু হবে