হোম > আইন-আদালত

এবার চানখাঁরপুল গণহত্যায় ট্রাইবুনালে সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ চানখাঁরপুল গণহত্যায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন।

এর আগে শেখ হাসিনার মামলায় সাক্ষী দিয়েছিলেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম।  

বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, চানখাঁরপুলের ছয় হত্যা মামলায় জবানবন্দি দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জবানবন্দির ওপর নির্ভর করবে কাল জেরা হবে কি না। ইতোমধ্যে উপদেষ্টা আসিফ তার লিখিত জবানবন্দি তদন্তকারী কর্মকর্তার নিকট দিয়েছেন।

এ মামলায় আটজন আসামি। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক।

আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন।

ট্রাইবুনালের তদন্ত সংস্থা ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ‘প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়। আর ১০ আগস্ট থেকে সাক্ষ্য শুরু হয়।

দেশি-বিদেশি এনডিসি কোর্স মেম্বারদের সুপ্রিম কোর্ট পরিদর্শন

ট্রাইব্যুনালে জবানবন্দি: আমার ভাগ্নি রিতা মাথার পিছনে গুলি গেলে মারা যায়

মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৫৭ কর্মকর্তাকে স্থায়ী করার নির্দেশনায় হাইকোর্টের রুল

এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলার আসামি ভোলার জামিন স্থগিত

একদিনের মাথায় সাবেক ছাত্রলীগ নেতার জামিন বাতিল

তারেক রহমানের কোমর ভেঙে দেয়ার অভিযোগ অস্বীকার করলেন মাসুদ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক নাছের ২ দিনের রিমান্ডে

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু ১৭ মে

হাম আক্রান্তদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের