হোম > আইন-আদালত

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আমার দেশ অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিনের আবেদন ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন রিয়াজ। বৃহস্পতিবার আবেদন দুটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ওঠে।

আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন।

জামিন শুনানির সময় রিয়াজ আদালতে উপস্থিত ছিলেন জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনজুরুল আলম সুজন বলেন, “যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় রিয়াজের দুটি আগাম জামিন আবেদন ছিল। আদালত জামিন দেননি, আবেদন দুটি ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।”

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু

বন্দিদের গুলি করে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়াউল

প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

অন্তর্বর্তী সরকারের কর্মচারী নিয়োগ বিধিমালাও বাতিল হচ্ছে

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

ফ্ল্যাট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠন ফের পেছাল