হোম > আইন-আদালত

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় ফ্যাসিস্টের দোসর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে সর্বশেষ মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন খায়রুল হকের আইনজীবীরা।

মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও মো. জাহাঙ্গীর হোসেন।

গত ২৩ মে পূর্বের সাত মামলায় জামিনের পর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানায় খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেয়। এর আগে ১৬ মে এ মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন যাত্রাবাড়ী থানার এসআই মো. ইব্রাহিম খলিল।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হন। শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশ ও মদতে পুলিশ, র‍্যাবসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অতর্কিত গুলি চালায়। এতে গুরুতর আহত হন খোয়াইব। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়েছিল।

উল্লেখ, গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এএস

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক