হোম > আইন-আদালত

ডিজেএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের ফ্ল্যাট-বাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার

ডিজেএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে আশুলিয়ায় থাকা তাদের ৯ তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জব্দকরা এসব সম্পদের মূল্য চার কোটি ৫২ লাখ টাকা। এ ছাড়া তাদের তিনটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করেন বিচারক।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সংস্থাটির উপ পরিচালক তাহাসীন মুনাবীল হক এসব সম্পত্তি জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করে দুদক।

অনুসন্ধানকালে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এছাড়া দুদকের অনুসন্ধান গুরুর পর ফ্ল্যাট ও বাড়ি হেবা দলিলের মাধ্যমে দুই মেয়ে ও স্ত্রীকে প্রদান করে সম্পদ গোপন করার চেষ্টা করছেন। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু