হোম > আইন-আদালত

হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৬ জুলাই ওমর ফারুককে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান। ওই দিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন আদালত।

এই আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট মামলার বাদী ও ভুক্তভোগী মো. সোহেল রানা মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ে আন্দোলনে অংশ নেন। এ সময় এজাহারভুক্ত অন্য আসামিরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মারাত্মকভাবে হামলা চালায়। এর ফলে এজাহারভুক্ত আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগী সোহেল রানার শরীরে লাগে। এরপর আসামিরা ছাত্র-জনতার ওপর বোমা নিক্ষেপ করে। এতে বাদীসহ অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হন। ওই ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।

এর আগে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর থেকে কারাগারে রয়েছেন তিনি।

অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেননকে

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় বৃহস্পতিবার

বায়ু দূষণ ঠেকাতে ব্যর্থতা কেন বেআইনি নয়, জানতে চাইলেন হাইকোর্ট

সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এনসিপির সমাবেশে বোমা হামলায় যুবলীগের ২ নেতা রিমান্ডে

অপহরণের পর শিশু হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল হওয়া উচিত

আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ