হোম > আইন-আদালত

রায় শুনতে আদালতে রামিসার বাবা

স্টাফ রিপোর্টার

রামিসা ও তার বাবা আব্দুল হান্নান মোল্লা। ফাইল ছবি

রাজধানীর মিরপুরের আলোচিত পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছেন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা।

রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করবে। এ জন্য সকাল সাড়ে ১০টার দিকে বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতে উপস্থিত হয়েছেন। এ সময় পরিবারের বেশ কয়েকজন সদস্যও উপস্থিত হয়েছেন।

একই সঙ্গে আদালতে উপস্থিত হয়েছেন মামলার প্রসিকিউশন পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এবং আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহসহ অন্য আইনজীবীরা।

জাল স্বাক্ষরে ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

১৯ বছর পর শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ায় আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

দিনমজুর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছর কারাদণ্ড

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী

নিরাপত্তার শঙ্কায় জিয়াউলকে ভার্চুয়ালি ট্রাইব্যুনালে হাজিরের অনুমতি

মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ঢাকা মেডিকেলের মর্গে ৩ থেকে ৪০০ লাশের মধ্যে ছেলেকে শনাক্ত করি

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ