হোম > আইন-আদালত

পাঁচ মামলায় বিএসবির খায়রুল বাশার ১৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে প্রায় পৌনে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণার পৃথক পাঁচ মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশার বাহারের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার পৃথক পাঁচ তদন্তকারি কর্মকর্তা। এরপর পৃথক আবেদনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সর্বমোট ৪৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে তার ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

শুনানিতে শামসুদ্দোহা সুমন বলেন, আসামির বিরুদ্ধে বিদেশে উচ্চ শিক্ষায় পাঠানোর কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আজ আদালতে পাঁচটি মামলায় রিমান্ড চাওয়া হয়েছে।

এর মধ্যে একটি মামলায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভুক্তভোগীদের উপর হামলা ও মারধরের অভিযোগও আছে। প্রতারণা টাকা কী করেছে? তার সঙ্গে আর কে কে জড়িত? এসব তথ্য উদঘাটনে তার ৪৪ দিনের দিনের রিমান্ড চাচ্ছি।

এর আগে ১৪ জুলাই তাকে গ্রেফতার করা হয়। পরের দিন ১৫ জুলাই ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৬ আগস্ট প্রতারণার আরেক এক মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলার রিমান্ড শেষে হলে আবারও তাকে রিমান্ডে পাঠানো হয়।

পরীমণির সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিতে কয়েকজন মিলে নির্যাতন করত

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার