হোম > আইন-আদালত

হত্যা মামলায় ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে বিপ্লব শেখ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

​সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. হাবিব উল্ল্যাহ। রিমান্ড আবেদনে তিনি বলেন, মামলার প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর এই ঘটনার সাথে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার সময় জড়িত অন্যান্য আসামিদের ভূমিকা যাচাই এবং অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করার জন্য তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। পরে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করে বলেন, উনি (মাসুদ) একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি ১৪ দিন রিমান্ডের পর অসুস্থ হয়ে যান। ১৫ দিন মেডিকেলে ছিলেন। হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। সার্বিক বিবেচনায় তার রিমান্ড বাতিল করা হোক। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর আজমল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার মিছিলে অংশ নেন ভিকটিম বিপ্লব শেখ। ঘটনার সময় এজাহারনামীয় ১ নং আসামিসহ মাসুদ উদ্দিন চৌধুরীর পরোক্ষ নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী আন্দোলন দমনে মিছিলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। ​এতে বিপ্লব শেখের গলায় ও কোমরে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। এ ঘটনায় গত বছরের ১ জুলাই মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভিক্টিমের পিতা পারভেজ শেখ।

উল্লেখ্য, গত ২৩ মার্চ মাসুদ উদ্দিনকে বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে একাধিক মামলায় কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ