হোম > আইন-আদালত

সোহাগ কাউন্টারে মূল হামলাকারী বিল্লাল ও বাপ্পি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মালিবাগে সোহাগ কাউন্টারে মূল হামলাকারী বিল্লাল তালুকদার ও বাপ্পি গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার মামলার এজাহারভুক্ত ১নম্বর আসামি বিল্লাল তালুকদারকে রাজধানীর হাতিরঝিল থানার আমবাগান এলাকা থেকে এবং ৩ নম্বর আসামি বাপ্পিকে রাজধানীর কেরানীগঞ্জ থানার মডেল টাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে র‍্যাব এর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে রমনা থানার মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারের ৩০/৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। হামলার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হলে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদি হয়ে গত ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ ও ১৫/২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করে।

র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম শুরু করা হয়। সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু