হোম > আইন-আদালত

কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা অধিদপ্তর এআইজি (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১২টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এতে তার কারামুক্তিতে বাধা কাটে।

কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন সংশ্লিষ্ট এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের ধারাবাহিকতায় সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত তার সব মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে। এরই ধারাবাহিকতায় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান।

উল্লেখ, আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা ৩টি নির্বাচনে জয়ী হন জেলা আওয়ামী লীগের সাবেক এই জ্যেষ্ঠ সহ-সভাপতি।

এএস

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু