হোম > আইন-আদালত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

আতিকুর রহমান নগরী

যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন, এমন ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার এক আদেশ (প্রজ্ঞাপন নং-১৪৩) জারি করা হয়েছে এবং আগামী এক-দুই দিনের মধ্যে তা কার্যকর হবে বলে জানিয়েছে কারা অধিদফতর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি বন্দিদের তালিকা চূড়ান্ত করেছে। জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে কারা অধিদফতর নিশ্চিত করেছে।

কারা অধিদফতর জানায়, কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী এই ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সবাই রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করেছেন।

এই বিষয়ে কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বাসসকে বলেন,

‘যাদের সাজা ছিল ৩০ বছর বা যাবজ্জীবন, তাদের মধ্যে যেসব বন্দি রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছে, তাদের মামলা বিচারিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বয়স, আচরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করে সরকার তাদের অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও জানান, ‘এই আদেশ অনুযায়ী সর্বশেষ সিদ্ধান্তে ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। কারও অবশিষ্ট সাজা ছিল ১০ বছর, কারও ৭ বছর বা ৬ বছর। সবগুলোই মওকুফ করাতে এবার তারা মুক্তি পাবেন।’

জান্নাত-উল ফরহাদ বলেন, এদের মধ্যে কোনও নারী বন্দি নেই, যদিও প্রস্তাবে নারী-পুরুষ উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাদের অধিকাংশই খুন (মার্ডার) মামলায় দণ্ডপ্রাপ্ত এবং তারা দেশের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করছিলেন।

সেনাবাহিনীর ৩০ বছরের চাকরিতে শিখিয়েছে ভারত আমাদের প্রধান শত্রু

ডিবির অভিযানে রিভলবারসহ গ্রেপ্তার ১

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দোলনের প্রার্থিতা বাতিল

গফুর ভূঁইয়ার মতো বিএনপি প্রার্থী কাইয়ুমও কি ফেঁসে যাচ্ছেন

শিশু নির্যাতন: স্ত্রীসহ বিমানের এমডি শফিকুর কারাগারে

শিশু নির্যাতনের মামলায় বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিচারপতি মামনুন রহমান

পরিবারসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

৪ লাখ ৬৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন