হোম > আইন-আদালত

গুলশানে চাঁদাবাজি: ২ দিনের রিমান্ডে ইউসুফ

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশান এলাকার একটি বাড়িতে ঢুকে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার মো. ইউসুফকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে।

মামলার সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান-১ এলাকার একটি বাড়িতে বাউন্ডারি নির্মাণকাজ চলাকালে ইউসুফসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সেখানে জোরপূর্বক প্রবেশ করে। তারা কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করে এবং বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি।

শামসুদ্দোহা সুমন বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চাঁদাবাজি চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

তবে শুনানি শেষে আদালত ১০ দিনের পরিবর্তে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু