হোম > আইন-আদালত

মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বিচার শুরু

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালতে হাজির না হওয়ায় তাদের জামিন বাতিল করে দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারের আদালত এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজ হাসান বলেন, সম্রাট এবং আরমানের অসুস্থতার বিবেচনায় চার্জ শুনানি পেছাতে আবেদন করে আসামি পক্ষ। আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের করেন আদালত। এ সময় জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপরে তার কাকরাইল অফিসে অভিযান চালিয়ে বিদেশি মদ, পিস্তল ও বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণী চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরদিন ৭ অক্টোবর মাদক ও অস্ত্র আইনে মামলা পৃথক দুটি মামলা করে র‌্যাব। তদন্ত শেষে ওই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট এবং আরমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি।

চলতি বছরের ১৬ জানুয়ারি অস্ত্র মামলায় সম্রটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু