হোম > আইন-আদালত

নাসা গ্রুপের নজরুলের যুক্তরাজ্য সহ ৩ দেশের সম্পদ জব্দ

স্টাফ রিপোর্টার

আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের নামে বিদেশে থাকা সাতটি বাড়ি জব্দ এবং একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। জব্দ করা এই সম্পদ ও ব্যাংক হিসাব যুক্তরাজ্য, আইল অফ ম্যান ও জার্সিতে রয়েছে।

রোববার ঢাকা সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৭ দশমিক ৯৫ মিলিয়নের ৫টি বাড়ি রয়েছে। এ ছাড়া আইল অফ ম্যানে ১টি ও জার্সিতে ১টি বাড়ি রয়েছে। পাশাপাশি আইল অফ ম্যানে থাকা ১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়।

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

পরীমণির সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিতে কয়েকজন মিলে নির্যাতন করত

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে