হোম > আইন-আদালত

ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান ক্ষমা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন।

বুধবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আগামী ৮ ডিসেম্বর ফজলুর রহমানের একা‌ডে‌মিক সা‌র্টিফি‌কেট ও বার কাউন্সি‌লের সা‌র্টিফি‌কেটসহ স্বশ‌রীরে উপ‌স্থিত হ‌য়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেন, তিনি শুধু আদালত অবমাননা করেননি, তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।

২৬ নভেম্বর তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শেখ হাসিনার রায় নিয়ে আলোচনার কিছু অংশ প্রসিকিউশন ট্রাইব্যুনালে শোনায়। এই বিষয়ে ব্যাখ্যা দিতে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হতে হবে তাকে।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু