হোম > আইন-আদালত

১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন জি কে শামীম

অর্থপাচার মামলা

আতিকুর রহমান নগরী

অর্থপাচার মামলায় ১০ বছরের কারাদণ্ড থেকে যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ এ খালাসের রায় দেন।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে ঢাকার একটি বিশেষ আদালত ২০২৩ সালের ১৭ জুলাই তাকে এই কারাদণ্ড দিয়েছিল।

এর আগে ঢাকার বিশেষ আদালত-১০ এর বিচারক মো. নজরুল ইসলাম বলেছিলেন, প্রসিকিউশন জি কে শামীম ও অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। ২০২০ সালের ১০ নভেম্বর আদালত এই মামলায় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০২০ সালের ৪ আগস্ট জি কে শামীমের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। তদন্ত কর্মকর্তা আবু সাঈদ অভিযোগপত্রে জানান, শামীমের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ৩৩৭ কোটি টাকারও বেশি ফিক্সড ডিপোজিট রয়েছে এবং রাজধানীতে ৪১ কোটি টাকা মূল্যের ৫২ কাঠা জমি আছে।

অভিযোগে বলা হয়, তিনি সরকারি দপ্তরে টেন্ডারবাজি এবং বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শামীমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা দায়ের করা হয়। গত বছরের ২৫ সেপ্টেম্বর আরেকটি ট্রাইব্যুনাল অস্ত্র মামলায় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু