হোম > আইন-আদালত

৪৭ মানব কঙ্কালসহ গ্রেপ্তার চারজন কারাগারে

আমার দেশ অনলাইন

রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এতথ্য জানান।

আসামিরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং ফয়সাল আহম্মেদ।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শাহাদাত হোসেন নাফিস আসামিদের আদালতে হাজির করেন। এরপর কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, তেজগাঁও থানা এলাকার আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মনিপুরীপাড়ার ১নং গেটের সামনে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ২টার দিকে অভিযান পরিচালনা করে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকাল ৭টা ১০ মিনিটের দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান পরিচালনা করে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দেশের বিভিন্ন কবরস্থান হতে অবৈধভাবে গোপনে কবর খুঁড়ে মানব কঙ্কাল চুরি করে রাখা উত্তরা পশ্চিম থানাধীন ‘Sapporo Dental College Hospital’-এর হোস্টেলে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছড়ানো ছিটানো অবস্থায় ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই চক্র গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে। পরে চড়া দামে এসব কঙ্কাল বিক্রি করেন। এ ঘটনায় তেজগাঁও থানার এসআই মিরাজ উদ্দিন একটি মামলা দায়ের করেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

‘ঘুষ দাবির’ অভিযোগ ওঠা প্রসিকিউটরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

ঢাবি হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, ২২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতিত শিশুটি থাকবে বাবার জিম্মায়

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৫ এপ্রিল

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ