হোম > আইন-আদালত

পাকিস্তান হাই কমিশনের পাশ থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনের পাশ থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া সাইফ ইমরান (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার দুপুরে পাকিস্তান হাইকমিশনের পাশে মোটরসাইকেল পার্ক করেন সাইফ ইমরান। সেখানে পার্কিং করতে নিষেধ করলে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক পরিচয় দিয়ে দাবি করেন, ওই স্থানে সাধারণত ডিজিএফআইয়ের গাড়ি পার্ক করা হয়।

পরে সন্ধ্যায় তিনি আবারও একই স্থানে মোটরসাইকেল পার্ক করলে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা বা সদস্য নন।

ভুয়া পরিচয় দিয়ে নিজের আসল পরিচয় গোপন করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি দাউদ খান।

এমএমআর

বিচ্ছিন্ন গুমের ঘটনার বিচার হবে ফৌজদারি আদালতে, আইসিটিতে নয়

ট্রাইব্যুনালে অভিযোগ দেবে সাগর-রুনির পরিবার

ঋণের ২০ টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে খুন, শাস্তি যাবজ্জীবন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা ফিরোজ

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

অর্থের পেছনে না ছুটে দক্ষ আইনজীবী হতে হবে