হোম > আইন-আদালত

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অপরজন হলেন, তানজীন ওহাব বৃষ্টি। তবে তার পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) এবং তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশ পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

২০২৪ এর ৫ আগস্ট আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর থেকে শেখ পরিবারের সদস্যদের সঠিক অবস্থান জানা যায়নি। তাদের মধ্যে শেখ পরশ ও তার স্ত্রী এখন কোথায় অবস্থান করছেন বিষয়টি নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া প্রবাসী এক সাংবাদিকের সঙ্গে পরশের তিন মাস আগের একটি অডিও কথোপকথন ইউটিউবে পাওয়া যায়। অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগের কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখনো সেই নিষেধাজ্ঞা বহাল আছে। এসবের মধ্যে যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিলেন আদালত।

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর