হোম > আইন-আদালত

সাক্ষীকে পলকের জেরা করতে চাওয়ায় যা ঘটল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে ইন্টারনেট বন্ধ করে সারা দেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ পর্যন্ত মামলায় সাতজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে আসামি পলক নিজেই একজন সাক্ষীকে জেরা করার আবেদন করে বসেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ঘটনা ঘটে। এদিন মামলায় সপ্তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া কবির হোসেন মৃধার জেরার নির্ধারিত দিন ছিল। তবে পলকের আইনজীবী লিটন আহমেদ আরো কিছুদিন সময় দেওয়ার আবেদন জানিয়ে ট্রাইব্যুনালকে বলেন, আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুর পর মুনসুরুল হক চৌধুরীকে এ মামলার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি আসতে পারেননি। এজন্য আমরা সময় চাই। কিন্তু তার আবেদন মঞ্জুর করেনি ট্রাইব্যুনাল।

এ সময় পলককে ট্রাইব্যুনালের এজলাসকক্ষে থাকা আসামির কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় উঠেই সাক্ষীকে নিজে জেরা করার অনুমতি চান তিনি।

ট্রাইব্যুনালের উদ্দেশে পলক বলেন, মাননীয় আদালত, আমি জেরা করার অনুমতি চাই। এ সময় পলকের আইনজীবী লিটনও জানান, তার মক্কেল ১৫ মিনিট জেরা করতে চান। কিন্তু এতে আপত্তি জানান প্রসিকিউশন।

প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান বলেন, আইনে এ সুযোগ নেই। শুধুমাত্র আসামির আইনজীবীই জেরা করতে পারেন। তখন আইনজীবী লিটন বলেন, পলক নিজেও একজন আইনজীবী। তিনি আইন সম্পর্কে ভালো জানেন। এরপরও অনুমতি না মেলায় কবির হোসেনকে জেরা শুরু করেন লিটন আহমেদ।

জেরায় আইনজীবী লিটন সাক্ষীকে প্রশ্ন করেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আপনি বিজয় মিছিলে অংশ নিয়েছেন কিনা? জবাবে সাক্ষী কবির বলেন, না, আমি অংশ নেইনি। ওইদিন রাতে হাসপাতালে পৌঁছে আমার ছেলেসহ আরো আটজনের লাশ দেখতে পাই। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে একটি কাগজ দিয়েছিল।

এ সময় সাক্ষীর উদ্দেশে আইনজীবী লিটন বলেন, বিজয় মিছিলে আনন্দ প্রকাশের কারণে গোলাগুলি হয়। সেই গুলিতেই আপনার ছেলে মারা গেছেন।

প্রশ্নটি পুরোপুরি বুঝতে না পেরে সাক্ষী প্রথমে হ্যাঁ জবাব দেন। তখন প্রসিকিউশন থেকে পুনরায় জিজ্ঞেস করতে বলা হয়। কিন্তু কাঠগড়ায় বসে আপত্তি জানিয়ে পলক বলেন, প্রসিকিউশন নিজে সাক্ষ্য দিলে কীভাবে সম্ভব। এরপর সাক্ষী বলেন, ৫ আগস্ট আমার ছেলে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হয়।

এএস

চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে নারী আটক

সুরঞ্জিতের জনসভায় বোমা হামলা মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

জামায়াতপন্থি সহকারী অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনাকাঙ্ক্ষিত

এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখাল মমতাজকে

শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, আইনজীবী ৪ দিনের রিমান্ডে

আমি গ্রেপ্তার করে দিলে দুজনকেই ক্রসফায়ার দেয়

শেষ হলো বেনজীরের বিরুদ্ধে আট জনের সাক্ষ্যগ্রহণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ