হোম > আইন-আদালত

আজহারীর বই নকল, ডিবিকে তদন্তে আদালতের স্বতঃপ্রণোদিত আদেশ

স্টাফ রিপোর্টার

দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত "এক নজরে কুরআন" বইটি নকল ও পাইরেটেট করে বাজারে সরবরাহ, বিক্রি ও অনলাইনে বিক্রির অভিযোগে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ঢাকার একটি আদালত স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। একই সাথে বিষয়টি তদন্ত করে আগামী ১১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থা ডিবিকে নির্দেশ দেন আদালত।

আদালতের আদেশে বলা হয়, গত ১০ নভেম্বর আদালতে দায়ের করা এক মামলার শুনানী ও আদেশের প্রেক্ষিতে এবং টেলিভিশনে "চুরি বিদ্যা" শিরোনামে প্রচারিত অনুষ্ঠানে জননন্দিত আলেম ডঃ মিজানুর রহমান আজহারী এর রচিত বহুল প্রচারিত "এক নজরে কুরআন" বইটি নকল করে ও পাইরেটেট করে বাজারে সরবরাহ, বিক্রয় ও অনলাইনে বিক্রয়ের অভিযোগ তোলা হয়। টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে বাইতুল মোকররম, পুরানা পল্টন, মিরপুরসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করে বেশ কিছু নকল ও পাইরেটেট বইয়ের কপি সংগ্রহ করা হয়। সেই প্রতিবেদন অনুযায়ী ও মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স কর্তৃক বইটির নকল কপি করে বাজারে সরবরাহের দাবী করা হয়। যদিও সেই প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা স্বীকার করেননি। গত ১০ নভেম্বর আদেশে মামলা খারিজ করা হয়।

আদেশে আরও বলা হয়, মাওলানা ডঃ মিজানুর রহমান আজহারী এর বহুল প্রচারিত বইটির নকল করে বাজারজাত করা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারী অপরাধ। কপিরাইট আইন ও দণ্ডবিধির পৃথক ধারার আমলযোগ্য ও বিচারযোগ্য অপরাধ।

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে

খতনা করাতে গিয়ে অঙ্গ কর্তন: ওষুধ বিক্রেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ডিজিএফআইর সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মে