হোম > আইন-আদালত

সারোয়ার আলমগীরের গেজেট শপথ স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ

চট্টগ্রাম-২ আসন

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের গেজেট ও শপথ স্থগিতই থাকছে। এর আগে প্রার্থিতা নিয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফলাফল, গেজেট ও শপথ স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ঋণখেলাপির অভিযোগে প্রথমে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসির) বাতিল হয়। এ অবস্থায় নির্বাচনের আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেয়।

সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। ঋণখেলাপির অভিযোগ এনে তিনি এ আবেদন করেছিলেন।

পরে গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন সারোয়ার আলমগীর। তবে নির্বাচনে তার ফলাফল প্রকাশ আদালতের সিদ্ধান্তে স্থগিত রয়েছে।

জামায়াতের ওই প্রার্থীর করা আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেয় আপিল বিভাগ। আদেশে বলা হয়, সারোয়ার আলমগীর যদি নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ এ-সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে, জামায়াতের প্রার্থী গত ৩১ মার্চ আপিল করেন। গত ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে নির্ধারণ করে। গত ১৪ মে আপিল বিভাগ শুনানির জন্য ৯ জুন তারিখ ধার্য করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার শুনানি নিয়ে আদেশ দেওয়া হয়।

আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন।

আইনজীবীরা জানান, আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতার বিষয়ে জারি করা রুল হাইকোর্টে দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে। এ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ভোটের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

এমই

স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের আপিল শুনানি ১ সেপ্টেম্বর

প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগের ১৩ নেতাকর্মী রিমান্ডে

হাঁটুতে গুলি করে বালি ঢুকিয়ে দেয় পুলিশ, পা কেটে ফেলতে হয় দুই শিবির নেতার

বারকাতের জামিন, পেতে পারেন মুক্তি

রামিসা হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

রামিসা হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১ সেপ্টেম্বর

দুই শিবির নেতাকে গুলির ঘটনায় সাবেক এসপিসহ ৮ জনের বিচার শুরু আজ