হোম > আইন-আদালত

নাসার নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চলমান থাকা নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর গুলশানে ৩৯ দশমিক ৭৫ কাঠার প্লটসহ ৪৮৭ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত।

জব্দকৃত সম্পদের মধ্য রয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৩১০ শতক, ঢাকার আশুলিয়া উপজেলার ১৭৭ শতক জমি। এসব সম্পদের আনুমানিক মূল্য ৪৪ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা।

দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রেখেছেন। এজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ৬ মার্চ ২০২৫ ও ১৮ নভেম্বর দুই দফায় তার কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়।

আরও বলা হয়, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ নাসা গ্রুপের অন্যান্য পাওনাদি পরিশোধের নামে আসামি নজরুল ইসলাম মজুমদার সম্পত্তিসমূহ বিক্রির চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে আসামির এসব সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। সেজন্য তার সম্পদসমূহ জব্দ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

গত ১৮ নভেম্বর তার রাজধানীর তেজগাঁও এলাকার ১৬ দলিল, বাড্ডার ৩০ দলিল, জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ৭ দলিলের ১৬২ কাঠা সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে, ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা। এছাড়া ৩টি ব্যাংক হিসাবে আছে, ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা।

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

পরীমণির সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিতে কয়েকজন মিলে নির্যাতন করত

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে