হোম > আইন-আদালত

নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

দুর্নীতির মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের নামে কুমিল্লায় থাকা ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য দেখানো হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার ১০৪ টাকা।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারি পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু অর্জন করে ভোগ দখলে রাখার দায়ে মামলা দায়ের করা হয়।

তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায়, নাসরিন ইসলামের নামীয় স্থাবর, অস্থাবর সম্পদ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে।

আসামির নামে থাকা এসব স্থাবর সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এর বিধান অনুযায়ী অবিলম্বে জব্দ করা আবশ্যক। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

রামিসার হত্যাকারীর ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

শহীদ ওয়াসিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই

কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

সোহেল দায় স্বীকার করলেও নির্দোষ দাবি স্বপ্নার

বিসিবি নির্বাচন চ্যালেঞ্জ, রিট খারিজ

দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল, নির্দোষ দাবি স্বপ্নার

সাত মামলায় হাইকোর্টে দীপু মনির জামিন আবেদন

আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে