হোম > আইন-আদালত

ঢাকায় কুকুর হত্যার দায়ে তিনজনের কারাদণ্ড

আমার দেশ অনলাইন

রাজধানীর ধলপুরের লিচু বাগান এলাকায় ২০টি কুকুর হত্যার দায়ে তিনজনকে পৃথক ধারায় আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক। রায় ঘোষণার সময় দণ্ডিত মানিক আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী সাইম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘রায়ে ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এছাড়া প্রাণী কল্যাণ আইন,২০১৯-এর ১৬(ক) ধারায় প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় ধারার সাজা একত্রে চলবে; এক্ষেত্রে দুই বছর কারাভোগ করতে হবে।’

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর ধলপুরের লিচু বাগান এলাকায় লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন দিয়ে ২০টি কুকুরকে হত্যা করে বস্তায় ভরে নিয়ে যান আবুল খায়ের, অপু ও মানিক। ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়।

এ ঘটনায় ওই বছরের ২৫ জানুয়ারি আদালতে মামলা করেন অ্যানিমেল লাভারস অব বাংলাদেশের মারুফুল হক।

মামলাটি তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে একই বছরের ৫ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেন যাত্রাবাড়ী থানার এসআই শফিকুল ইসলাম।

২০২৪ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত তিনজনের সাক্ষ্যগ্রহণ করে। আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার রায় ঘোষণা করা হলো।

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

পরীমণির সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিতে কয়েকজন মিলে নির্যাতন করত

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে