হোম > আইন-আদালত

সোহাগ হত্যা: টিটন গাজী ৫ দিনের রিমান্ডে, রবিনের দোষ স্বীকার

স্টাফ রিপোর্টার

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মামলার আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহর আদালতে জবানবন্দি দেয় রবিন।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক মো. নাসির উদ্দিন সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ গিয়াস ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, এদিন মামলার তদন্ত কর্মকর্তার কাছে রবিন স্বেচ্ছায় অস্ত্র মামলায় স্বীকারোক্তি দেয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা জবানবন্দি রের্কড করার আবেদন করেন। পরে তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ গিয়াস। এ সময় অবৈধ অস্ত্রটি তার বলে দায় স্বীকার করেন রবিন।

এর আগে, শুক্রবার রাতে কোতোয়ালী থানার জিন্দাবাহার এলাকা থেকে মো. টিটন গাজী ও রবিনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এ হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে প্রধান সন্দেহভাজন মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিনকে কোতোয়ালী থানায় দায়ের হওয়া হত্যা মামলা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।

গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা ১ দিনের রিমান্ডে

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার