হোম > আইন-আদালত

ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডিসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

৯০৩ কোটি টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার

৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, অভিযুক্তরা ভুয়া সিভিল ওয়ার্কস কন্টাক্ট এগ্রিমেন্ট দাখিলের মাধ্যমে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন ও উত্তোলন করেন। পরবর্তীতে ঋণের অর্থ নগদ, পে-অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে আত্মসাৎ করা হয়। পাশাপাশি ঋণ অনাদায়ী থাকায় ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদ ও অন্যান্য চার্জ বাবদ আরও ৩০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আর্থিক ক্ষতি হয়। ফলে সর্বমোট আত্মসাতের পরিমাণ দাঁড়ায় ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা। এ ঘটনায় দুদকের উপপরিচালক জি এম আহসানুল কবীর বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভুয়া চুক্তি ও নথিপত্র ব্যবহার করে ঋণ গ্রহণ ও অর্থ আত্মসাৎ করেন।

মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন - ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জালাল খান মজলিশ ও পরিচালক খাদিজা আক্তার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সাবেক পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ঠিকাদারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ও পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন পর্যবেক্ষক।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু