হোম > আইন-আদালত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪২৮ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অভিযোগে ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত নানা আলামত উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির শুক্রবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির আটটি বিভাগে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ৭০ জন, গুলশান বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ৬২ জন রয়েছেন।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০টি ইয়াবা, ৩৫৩ বোতল ফেন্সিডিল ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

মাদকের পাশাপাশি অভিযান স্থানগুলো থেকে ৮টি মোবাইলফোন, একটি ক্যাপ, একটি ব্যাগ, র‌্যাবের একটি ভুয়া পরিচয়পত্র, তিনটি ওয়াকিটকি ও একটি গাড়ি জব্দ করা হয়। এ ছাড়া ১০ টাকার নোট দিয়ে তৈরি একটি ইয়াবা সেবনের পাইপ, একটি গলিত আলামতযুক্ত ফয়েল পেপার, একটি কালো মাটির কলকি, একটি ধারালো লোহার কাটার ও এক টুকরা কাঠ উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার

চাঞ্চল্যকর খুনের মামলাগুলোর আপিল শুনানি শিগগিরই শুরু হবে