হোম > আইন-আদালত

ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত থেকে একজনের লাশ উদ্ধার

ঢাবি সংবাদদাতা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ৪০ বছর। শুক্রবার লাশ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, বেলা ১১ টার দিকে জরুরি বিভাগের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুবসহ হাসপাতালের কর্মচারীরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার

চাঞ্চল্যকর খুনের মামলাগুলোর আপিল শুনানি শিগগিরই শুরু হবে