হোম > আইন-আদালত

প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার আবেদন

বিশেষ প্রতিনিধি

অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে আলোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন লায়লা আক্তার ফারহাদ।

বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে মামলা দায়েরের এ আবেদন করেন তিনি।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পরবর্তী আদেশের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগ করা হয়, গত ১০ মে প্রিন্স মামুন দারোয়ানকে মিথ্যা তথ্য দিয়ে লায়লার বাসায় প্রবেশ করেন। তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। প্রিন্স মামুনকে বাসা থেকে বের হয়ে যেতে বলে লায়লা বলেন, মামলা কোর্টে বিচারাধীন, এ বিষয়ে তার কিছু করার নেই। তখন মামুন তার ফেসবুক থেকে লাইভ ভিডিও প্রচার করতে থাকেন। দুপুর একটা থেকে ৩ টা পর্যন্ত প্রিন্স মামুন নামক ফেসবুক পেজ থেকে ৪ বার লাইভ ভিডিও প্রচার করে শোবার ঘর, বাথরুম, ড্রয়িং রুমের বিভিন্ন জায়গায় ও লায়লাকে গেঞ্জি পরিহিত অবস্থায়, শুয়ে থাকাসহ বিভিন্ন ভিডিও, গালিগালাজ, হুমকি, অশ্লীলভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাইভ প্রচার করেন। যার প্রতিটা ভিডিও এক মিলিয়নের বেশি ভিউ বা প্রদর্শিত হয়েছে।

লায়লার বিরুদ্ধে মিথ্যা, ভুয়া বা বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ এবং প্রচারের মাধ্যমে প্রিন্স মামুন লায়লারর সম্মান ক্ষুণ্ন করেছেন। এর ফলে লায়লার ব্যক্তিগত জীবন এখন হুমকির সম্মুখীন। পরবর্তীতে লাইভে প্রচারিত ভিডিও আসামি তার ব্যবহৃত ব্যক্তিগত ফেসবুক থেকেও খণ্ড খণ্ডভাবে প্রচার করেন। এসব প্রচারে সামাজিকভাবে লায়লার সম্মানহানি ঘটিয়েছে বলে মামলার আবেদনে অভিযোগ করা হয়।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু