হোম > আইন-আদালত

এবার গুমের মামলায় মামুন খালেদ গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধ

স্টাফ রিপোর্টার

গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে তাকে দুই কার্যদিবস জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে মামুন খালেদকে গুম সংক্রান্ত একটি মামলায় গ্রপ্তারের আবেদন করা হয় এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হলে ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে।

এবিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, মামুন খালেদকে আমরা প্রোডাকশন দিয়ে আনার জন্যে আগেই দরখাস্ত দিয়েছিলাম কিন্তু সম্ভবত অন্য মামলায় রিমান্ডে থাকার কারণে তাকে জেলখানায় পাঠানো যায়নি। সোমবার অন্য কোন একটি মামলায় রিমান্ড শেষে তাকে জেলখানায় পাঠানো হয়। জেল কর্তৃপক্ষ পূর্বের আদেশের পরিপ্রেক্ষিতে আজকে ট্রাইবুনালে হাজির করেছে। শেখ হাসিনার আমলে যেসব গুম-খুন হয়েছে এবং বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ হয়েছিলো; সেগুলোর সঙ্গে মামুন খালেদের জড়িত থাকার তথ্য আমাদের হাতে আছে। যেসব কারণেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব বিষয়ে এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত বিধায় তাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাকে আমরা পর পর দুইদিন জিজ্ঞাসাবাদের আবেদন করেছি। ট্রাইবুনালে আবেদন মঞ্জুর করেছেন। তিনি এখন আমাদের তদন্ত সংস্থার এখতিয়ারে গ্রেপ্তার হয়েছেন। আমাদের আওতাধীন আছেন। পরপর দুই দিন তাদের সেফহোমে রাখবেন, জিজ্ঞাসাবাদ করবেন। তারপর ট্রাইবুনালে আবার তাকে আমরা প্রডিউস করবো।

গুমের কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চিফ প্রসিকিউটর বলেন,

সুনির্দিষ্ট কিছু এখন আমরা বলতে পারছি না। তবে তারে বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে আছে। তার বিরুদ্ধে সেফহোমে মানুষকে অত্যাচার করার অভিযোগ আছে। গুম করার অভিযোগ আছে। আয়নাঘর তৈরির কারিগর হিসেবে অভিযোগ আছে।

গত ২৫ মার্চ রাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে মামুন খালেদকে ডিবি গ্রেপ্তার করে । মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। এরপর তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হন ।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু