হোম > আইন-আদালত

সাতদিনে জব্দ ৪ কোটি মিটার জাল, আটক ২৭৯

নৌ পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার

দেশের নদী-নির্ভর মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নৌ পুলিশের ধারাবাহিক অভিযানে বড় সাফল্য এসেছে। গত সাত দিনে দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, মাছ ও চিংড়ির রেণু জব্দের পাশাপাশি ২৭৯ জনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ জাল ও রেণু নিধন বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে নদীর জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নৌ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহব্যাপী অভিযানে মোট ৪ কোটি ৩২ লাখ ৭১ হাজার ২৮০ মিটার অবৈধ জাল, ৪ হাজার ১৫৮ কেজি মাছ, ৬ লাখ ৫৭ হাজার পিস চিংড়ির রেণু, ১৫ হাজার বাগদা রেণু পোনা এবং ১ হাজার ৩২৮ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত ১৩৩টি ঝোপঝাড় ধ্বংস করা হয়, যা মাছের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছিল।

অভিযান চলাকালে বৈধ কাগজপত্র না থাকায় ৮৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ২৭৯ জনকে গ্রেফতার করে মোট ৬৯টি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে ৪৬টি মৎস্য আইন, ৯টি বেপরোয়া গতি, ১টি বালুমহাল, ২টি মাদক, ১টি চুরি, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ১টি অপহরণ সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া অভিযানের অংশ হিসেবে ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

জব্দ করা অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে চিংড়ির রেণু পানিতে অবমুক্ত করা হয়, যাতে প্রাকৃতিক পরিবেশে তাদের বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু