হোম > আইন-আদালত

শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেন দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সংস্থাটির উপপরিচালক খায়রুল হক অবরুদ্ধ করার এ আবেদন করেন। এতে বলা হয়, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে অভিযোগ অনুসন্ধানে একটি টিম গঠন করেছে দুদক।

অনুসন্ধানকারী দল বিভিন্ন সূত্রে জানতে পেরেছে, শেখ সেলিম এবং তার পরিবারের সদস্যরা এসব অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠুু অনুসন্ধানে স্বার্থে তাদের নামে থাকা এসব অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু