হোম > আইন-আদালত

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. সানাউল্লাহকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালের ৫ মে আসামি সানাউল্লাহ তার স্ত্রী রুবিনা আক্তার পিংকিকে যৌতুকের জন্য মারধর করেন। একপর্যায়ে কেরোসিনের চুলায় পানি গরম করে ভিকটিমের শরীরে ঢেলে দেন।

এ সময় ভিকটিমের শরীরের বেশকিছু জায়গা ঝলসে যায়। একপর্যায়ে ভিকটিমের চিৎকারে আশপাশের সবাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

এ ঘটনায় ভিকটিমের মা রাবিয়া আক্তার কামরাঙ্গীচর থানায় সানাউল্লাহসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২০ নভেম্বর সানাউল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। সানাউল্লাহ ছাড়া বাকি ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়। এ মামলার বিচার চলাকালে ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন

মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

ফ্যাসিস্ট হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ

আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত চেয়ে আবেদন

আমার ভাইয়ের মাথার পেছন দিক দিয়ে গুলি ঢুকে বাম চোখের ওপর দিয়ে বেরিয়ে যায়

সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখাল না আদালত, পেতে পারেন মুক্তি

বিলম্ব মওকুফ চেয়ে হাসিনার বিচার ফেইস করার সুযোগ নেই

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: সোহেল রানাসহ ৮ আসামির মামলার রায় ১ সেপ্টেম্বর

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর