হোম > আইন-আদালত

মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

স্টাফ রিপোর্টার

সিএমএম আদালত প্রাঙ্গণে মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ করেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে ড্রেনের ময়লা পানি ছুড়ে মারেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।

মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ সেই আবেদন মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটে।

শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ফেনীতেও একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ডিজিএফআইয়ের ২ সদস্যসহ গ্রেপ্তার ৬

অভিনেত্রী তানজিন তিশার মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ

জুলাই হত্যাচেষ্টা মামলা: ডায়মন্ড ওয়ার্ল্ডের আগারওয়ালা ফের রিমান্ডে

সাবেক সচিব জাহাঙ্গীরসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ নভেম্বর

রুপা-বাবু-শ্যামল দত্তের তদন্ত প্রতিবেদন আরো দুই মাস পেছাল

ইলিয়াস আলী গুম: জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

আনিসুল হকসহ ৪ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

কেরাণীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড