হোম > আইন-আদালত

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘাতক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার রহস্য মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উন্মোচন করেছে পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষোভ থেকে বিন্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে সিয়াম ওরফে ইমন (১৯)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ঘাতককে গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: মাসুদ আলম।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত বিন্তি রায়েরবাজার হাই স্কুলের শিক্ষার্থী ছিল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ছোট ভাইকে মসজিদে রেখে কিছু কেনাকাটার জন্য বের হলে হাজারীবাগের হায়দার হোটেল সংলগ্ন অন্ধকার গলিতে ওত পেতে থাকা সিয়াম তার ওপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার কিছুক্ষণ আগে বিন্তি ওই তরুণের সঙ্গেই হাঁটছিল। হঠাৎ বাকবিতণ্ডার একপর্যায়ে সিয়াম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে বিন্তিকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় সিয়ামের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু এবং ঘটনার সময় তার পরিহিত রক্তেরঞ্জিত গেঞ্জি ও প্যান্ট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বীকার করেছে, তারা একই স্কুলে পড়ার সুবাদে তাদের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি বিন্তি সেই সম্পর্ক বজায় রাখতে অস্বীকৃতি জানালে সিয়ামের মধ্যে চরম আক্রোশ জন্মায়। সেই প্রতিশোধ নিতেই সে হত্যার পরিকল্পনা করে।

​সংবাদ সম্মেলনে ডিসি মাসুদ আলম বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা দ্রুততম সময়ের মধ্যে খুনিকে শনাক্ত করতে সক্ষম হই। এটি একটি পরিষ্কার পরিকল্পিত হত্যাকাণ্ড। আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।’

​এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে বিন্তির পরিবারে শোকের মাতম চলছে। বাবা বেল্লাল হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার মেয়েটা শুধু বাজারে গিয়েছিল, কিন্তু ফিরল লাশ হয়ে। আমি এই পাষণ্ডের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই।’ হাজারীবাগ থানায় এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু