হোম > আইন-আদালত

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

স্টাফ রিপোর্টার

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেয়।

রিটকারীর আইনজীবী মো. মামুনুর রশিদ বলেন, গত ১৪ অগাস্ট এই পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে রিট আবেদন করেন মো. লিয়াকত আলী নামের এক ব্যক্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশি সুস্বাস্থ্যের অধিকারী ন্যূনতম স্নাতকোত্তর বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বা সমমানের ডিগ্রিধারী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

তবে সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত আছেন বা ছিলেন—এমন প্রার্থীদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ন্যূনপক্ষে তৃতীয় গ্রেড স্কেল বা সমপর্যায়ের স্কেলধারী হতে হবে।

ঢাকা ওয়াসা বোর্ডের কাছে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ওয়াসার দৈনন্দিন এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনা এবং ব্যবস্থাপনার জন্য দায়ী থাকবেন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাজের বিস্তারিত বিবরণ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ অনুযায়ী নির্ধারিত হবে। প্রার্থীর অবশ্যই পানি সরবরাহ এবং স্যানিটেশন সেক্টর অথবা সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনায়। সিনিয়র পর্যায়ে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু