হোম > আইন-আদালত

প্রখ্যাত আইনজীবী নজরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার

প্রখ্যাত আইনজীবী মাওলানা নজরুল ইসলাম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনে ৮১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইন অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং দেশের বিচার ব্যবস্থায় তাঁর অবদান স্মরণ করার আহ্বান জানিয়েছেন।

অ্যাডভোকেট নজরুল ইসলাম আইন পেশার পাশাপাশি দেশে আইনের ইসলামীকরণ বিষয়ে কাজ করার জন্য পরিচিত ছিলেন। এ লক্ষ্যকে সামনে রেখে তিনি আইনবিদদের সমন্বয়ে ইসলামিক ল' ইয়ার্স কাউন্সিল এবং বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তিনি ইসলামিক ল' ইয়ার্স কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৪০ সালে সিরাজগঞ্জের চৌহালীতে জন্মগ্রহণকারী নজরুল ইসলাম মাদরাসা শিক্ষার পাশাপাশি পাবনা এডওয়ার্ড কলেজে অধ্যয়ন করেন। পরে তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি একাধিকবার কারাবরণ করেন।

আইন পেশার বাইরে শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ইবনে সিনা ট্রাস্ট, তামীরুল মিল্লাত ট্রাস্ট, ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেড (বিপিএল)-এর চেয়ারম্যানসহ বিভিন্ন ট্রাস্ট ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনেও তিনি সক্রিয় ছিলেন। দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন এবং দলের কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য ছিলেন। ১৯৭০, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে নির্বাচন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ১৯৮৫, ১৯৮৮ ও ২০১৩ সালে কারাবরণ করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত কয়েকজন নেতার পক্ষে আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু