হোম > আইন-আদালত

ঢাকা মহানগরের নতুন দায়রা জজ হলেন সাব্বির ফয়েজ

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেলেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) সাব্বির ফয়েজ।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সোমবার তাকে এ পদে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।

এর আগে সাব্বির ফয়েজ বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিভিন্ন জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ছিলেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার।

ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য ছিল। এরপরই সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে এই পদে নিয়োগ দেয়া হলো।

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার

চাঞ্চল্যকর খুনের মামলাগুলোর আপিল শুনানি শিগগিরই শুরু হবে