হোম > আইন-আদালত

ছাত্রলীগ নেত্রী নিশিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হল

স্টাফ রিপোর্টার

বেনজির হোসেন নিশি। ফাইল ফটো

স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর সায়েন্সল্যাবে রিয়াজ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এ আদেশ দেন। নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি ছিলেন।

এদিন নিশিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান সিকদার। তার আইনজীবী আদালতে জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে আসামিদের ছোঁড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে গুরুতর আহত হন মোহাম্মদ রিয়াজ। গত ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় গত বছরের ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন নিহতের মা শাফিয়া বেগম।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু